লোড হচ্ছে...
সরকার পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেটি নিজে স্থায়ী সমাধান নয়। যে কাঠামোর মধ্যে ক্ষমতার অপব্যবহার সম্ভব, সেই কাঠামো অপরিবর্তিত থাকলে নতুন সরকারও একই সমস্যার মুখোমুখি হতে পারে। দেখতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে। পুলিশ কি রাজনৈতিক নির্দেশের বাইরে থেকে আইন প্রয়োগ করতে পারছে? মানবাধিকার কমিশন কি স্বাধীনভাবে অভিযোগ তদন্ত করতে পারছে? কেউ ক্ষমতার অপব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কার্যকর প্রক্রিয়া আছে কি না? নাগরিকরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছেন কি না? এসব প্রশ্নের উত্তর থেকেই বোঝা যাবে সংস্কার কতটা কার্যকর হয়েছে।
২৫ দিন আগে

যাত্রাপথে সিন্দুরতলা এলাকায় তাদের বহনকারী ট্রলারটি নদীর পাড়ে নোঙর করা ছিল। সকালে ঘুম থেকে উঠে নদীর ধারে দাঁত ব্রাশ করার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যান মেহেদী। পরে নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
২৫ দিন আগে

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানান, ‘দীপকে হেফাজতে নেয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেগুলো প্রকাশ করা হচ্ছে না।
২৬ দিন আগে

কে এম এনায়েতুল করিম বলেন, ‘আমরা পারিবারিকভাবে এখনো কোনো ধরনের মামলা করার সিদ্ধান্ত নিইনি। মামলা করব কি না, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি। আজ আমাদের নানা ব্যস্ততা আছে। হয়তো আজ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব না। তবে আমরা চাই, থানায় গিয়ে দুই কলম কী লিখলাম বা না লিখলাম, সেটির ওপর সরকার গুরুত্ব না দিয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিক।’
২৬ দিন আগে

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কারিগরি ত্রুটিতে ফ্লাইট পাঁচ ঘণ্টা বিলম্ব হলেও সফল সফরে তিনি দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ বৃদ্ধি ও প্রবাসী মিটিংয়ে অংশ নেন।
২৬ দিন আগে

‘আপনাদের গবেষণা কার্যক্রম নিয়ে আমরা গর্বিত। একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ণয়ের মাপকাঠি হলো গবেষণা। সুতরাং এখন থেকে প্রতি বছর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় যারা কৃতিত্ব দেখাবেন, তাদেরই আমরা পুরস্কৃত করব।’
২৭ দিন আগে

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম আত্মহত্যার সম্ভাবনা দৃঢ়ভাবে নাকচ করেন। তিনি বলেন, ‘ও সারাদিন ওর মায়ের সাথে ছিল, শপিং করেছে, ভেরি হ্যাপি মোডে ছিল। সে ছিল দেশের একজন সম্পদ, একজন দক্ষ পাইলট। এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না।’
২৭ দিন আগে

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের খালাতো ভাই জহির হাসান উদ্ধার করা লাশটি শনাক্ত করেন। লাশের মাথার চুল কালো এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক ও মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তার ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো অবস্থায় ছিল। সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা হাতের মুষ্টি খোলা পেয়েছেন।
২৭ দিন আগে

ফিরোজ উদ্দিন বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ-পুলিশ তাহসিনের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।’
২৭ দিন আগে

প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রেও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধি জানান, এডিবির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন ২০২৬ সালের ১৪ থেকে ১৮ জুন প্রকল্পটি নিয়ে কাজ করেছে। মিশনের সাখে আলোচনার ভিত্তিতে এডিবি একটি ‘এইড-মেমোয়ার’ তৈরি করে। তবে ওই নথি নিয়ে স্থানীয় সরকার বিভাগ আপত্তি জানায়। ইআরডি গত ২০ আগস্ট ২০২৬ সেই আপত্তি এডিবিকে পাঠিয়েছে বলে সভায় জানানো হয়।
২৭ দিন আগে

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ছয় থেকে সাতটি বিষয়ে ঐকমত্য হয়েছিল। তার মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে সেই ঐকমত্যের ভিত্তি থেকে সরে যাওয়া উচিত হবে না।
২৭ দিন আগে

আটজনের একটি পর্যটক দল সোমবার দুপুরের দিকে মাওয়া পুরাতন লঞ্চঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তারা সবাই চর ধরে হেঁটে হেঁটে পদ্মাসেতুর ৪ ও ৫ নম্বর পিলারে পশ্চিমপাশের দিকে গোসল করতে নামেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দু’জন নিখোঁজ হন।
২৮ দিন আগে

এসআরবি-৫-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও হেরোইনের মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে উদ্ধার করা মাদক গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং হেরোইনের প্রকৃত মালিকের সন্ধানে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।
২৮ দিন আগে

নরসিংদীর বিভিন্ন এলাকায় টানা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় জেলার বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
২৮ দিন আগে

রাজধানী থেকে ঘুরতে এসে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের পদ্মায় গোসলে নেমে দুই ব্যক্তি নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
২৮ দিন আগে

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে ১টা পর্যন্ত ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি। এর আগে, সোমবার রাতে হারবাড়িয়া-সংলগ্ন সুন্দরীর কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ দিন আগে

শরিফুল ইসলাম জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। তিনি সাঁতারও জানতেন না। ধারণা করা হচ্ছে, খালে ফিতা ধোয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।
২৯ দিন আগে

‘জুলাই সনদের বাস্তবায়নসহ সাত দফা দাবি শুধু জামায়াত বা ১১ দলীয় জোটের নয়, এটি দেশের সাধারণ মানুষের দাবি। এসব দাবি পূরণ না হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে’ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
২৯ দিন আগে

শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের অফিস কর্মকর্তাসহ আটজনের একটি পর্যটক দল মাওয়া পুরাতন লঞ্চঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তারা সবাই পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের পশ্চিম পাশের দিকে গোসল করতে নামেন।
২৯ দিন আগে

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৭৪টির শেয়ারদর বেড়েছে, ২৫২টির কমেছে এবং ৫৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
২৯ দিন আগে


