
রাজশাহীর গোদাগাড়ীতে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার পদ্মা নদীর তীরে টনি মেম্বারের ঘাটসংলগ্ন একটি ঝোপের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ এ হেরোইন উদ্ধারের তথ্য জানায়।
এর আগে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়।
এসআরবি-৫-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও হেরোইনের মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে উদ্ধার করা মাদক গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং হেরোইনের প্রকৃত মালিকের সন্ধানে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








