
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।
সোমবার (২৬ অক্টোবর) ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির ১৪ কোটি ছয় লাখ ২০ হাজার ৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১০ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৬০২ টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৩ দশমিক ০১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৯৯ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৯৯ পয়েন্ট কমে দুই হাজার ৯০ দশমিক ৭৫ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক সাত দশমিক ২৫ পয়েন্ট কমে এক হাজার ৫৩ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৭৪টির শেয়ারদর বেড়েছে, ২৫২টির কমেছে এবং ৫৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সিটি ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, মিতন স্পিনিং, ওরিয়ন ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও মালেক স্পিনিং।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো সাইফ পাওয়ারটেক, খুলনা পাওয়ার, আরামিট সিমেন্ট, লিব্রা ইনফিউশনস, মিথুন নিটিং, জেএমআই সিরিঞ্জেস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং ও দেশ গার্মেন্টস।
অন্যদিকে, দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো পিপলস লিজিং, ফু-ওয়াং ফুডস, বিআইএফসি, ইন্ট্রাকো রিফুয়েলিং, মালেক স্পিনিং, আনলিমা ইয়ার্ন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ও সিভিও পেট্রোকেমিক্যাল। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








