তাহসিফ সাউরির লাশ উদ্ধার, তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদন, তাহসিফ সাউরির নাক দিয়ে রক্ত, সাবেক বিমানবাহিনী কর্মকর্তা, তুরাগ নদে লাশ উদ্ধার, টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি, তাহসিফ সাউরির ময়নাতদন্ত
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। তবে পুলিশের সুরতহাল প্রতিবেদনে তার নাক দিয়ে রক্ত বের হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান তাহসিফ সাউরির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের খালাতো ভাই জহির হাসান উদ্ধার করা লাশটি শনাক্ত করেন। লাশের মাথার চুল কালো এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক ও মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তার ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো অবস্থায় ছিল। সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা হাতের মুষ্টি খোলা পেয়েছেন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, বুক, পেট ও পিঠ স্বাভাবিক ছিল। দুই পা-ও স্বাভাবিক ছিল। লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পেট ফোলা দেখা গেছে। সাক্ষীদের উপস্থিতিতে ও তাদের দেখানো মতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন কর্মকর্তা।

এর আগে, বুধবার বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করেন। পরে তার লাশ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে লাশের ময়নাতদন্ত করা হবে।