লোড হচ্ছে...
বুধবার (২৮ অক্টোবর) মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
২৩ দিন আগে

শান্ত বলেন, ‘অবশ্যই হতাশাজনক। তবে আমার মনে হয়, আফগানিস্তান দারুণ ক্রিকেট খেলেছে। আমরা সারাদিন কয়েকটি সুযোগ তৈরি করতে পেরেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলোকে উইকেটে পরিণত করতে পারিনি।’
২৩ দিন আগে

‘আমরা চাই সরকারি দল, বিরোধী দলসহ সবাই মিলে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন গ্রহণ করুক। বিরোধী দলকে আমরা বারবার আহ্বান জানিয়েছি, তারা যেন আলোচনায় অংশ নেয়। তবে তারা একান্তই না এলে আমাদের সাংবিধানিক সংশোধন তো নিতেই হবে। এটা জাতির প্রত্যাশা, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের অঙ্গীকার।’
২৪ দিন আগে

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে। আমাদের তরুণ প্রজন্মের সামনে এখন একটি বড় সমস্যা মাদক। এ সমস্যা বিশ্বব্যাপী কম-বেশি থাকলেও আমাদের দেশে এর প্রকোপ আশঙ্কাজনক। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই।’
২৪ দিন আগে

‘গত ৩০ জুলাই ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে, আগস্টে ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে এবং গত ১৬ আগস্ট ২১৯ জন সহকারী প্রকৌশলী ও ১৯০ জন উপবিভাগীয় প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। এ পর্যন্ত মোট এক হাজার ৪৩০ জনকে লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হয়েছে।’
২৪ দিন আগে

ভারতে বিক্ষোভ দমনে পুলিশ নাস্তানাবুদ, কৌশল বদলাচ্ছেন তরুণেরা
২৪ দিন আগে

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ প্রতিষ্ঠান জ্ঞানচর্চা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির অন্যতম কেন্দ্র। এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরাই ভবিষ্যতে শিক্ষক, গবেষক ও জাতি গঠনের কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কোনো সরকার এককভাবে উন্নত জাতি গড়ে তুলতে পারে না; বরং প্রত্যেক দায়িত্বশীল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে জাতি গঠনে অবদান রাখতে হয়।
২৪ দিন আগে

সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ তোলায় এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে আরো তিনজন আহত হয়েছেন।
২৪ দিন আগে

ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘কেউ যদি মেসি, পেলে বা ম্যারাডোনাকে বেশি পছন্দ করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তা শ্রদ্ধা করি। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একজন পরিপূর্ণ খেলোয়াড় নন—এমন কথা মিথ্যা। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’
২৪ দিন আগে

মাদকবিরোধী অভিযানে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
২৪ দিন আগে

এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, প্রাথমিকভাবে পাওয়া বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
২৫ দিন আগে

শ্রীলঙ্কার ব্যাটিংয়ে এরপর বড় ধাক্কা দেন মোহাম্মাদ ইমরান। সিনেথ জায়াওয়ার্দেনা, কুসাল মেন্ডিস ও সাহান আরাচ্চিগেকে ফিরিয়ে চার ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেস বোলিং অলরাউন্ডার।
২৫ দিন আগে

শোষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব ও দুঃশাসনের হাত থেকে মুক্তি পেতে আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লি) আসনে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ১১ দল মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
২৬ দিন আগে

সমাজবিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের সংবাদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আমির আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
২৬ দিন আগে

বদরুলের সাথে থাকা টাকা-পয়সা, মোবাইল ডাকাতি করাকালে তিনি বাধা দিলে দা, চাকু, ছুলফিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তার ও সাদেকের ওপর আঘাত করে।
২৬ দিন আগে

নীতিমালায় বলা হয়েছে, পঞ্চম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীদের বদলি ও পদায়ন মন্ত্রণালয় নিষ্পত্তি করবে। ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এ দায়িত্ব পালন করবে অধিদফতর। বদলির আবেদন বিবেচনায় জ্যেষ্ঠতা, শৃঙ্খলা ও দক্ষতাকে অগ্রাধিকার দিতে হবে।
২৬ দিন আগে

শনিবার (১০ অক্টোবর) আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, শুক্রবার রাতে উপজেলার রেজ্জাকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
২৭ দিন আগে

দ্বিতীয় দিন সকালে নাঈম হাসান ও তাইজুল ইসলাম ইনিংস বড় করার চেষ্টা করেন। তাদের চেষ্টাতেই ৯২.৩ ওভারে সাড়ে তিন শ’-এর কাছাকাছি পৌঁছায় সংগ্রহ। নাঈমের ৩৫ ও তাইজুল ৯ রান করেন।
২৭ দিন আগে

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৭ দিন আগে

রোনালদোর দাবি, নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে ৩০ মিনিট খেলানোর কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি। ক্যাম্প ছাড়ার ঘটনায় নিজের দায়ও স্বীকার করেন পর্তুগিজ মহাতারকা। সতীর্থদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি ফেডারেশন যে শাস্তি দেবে, তা মেনে নেয়ার কথাও জানান তিনি।
২৭ দিন আগে


