
চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বারইয়ারহাট কলেজ মাঠে টুর্নামেন্ট আয়োজন করা হয়।
প্রথম ম্যাচে বারইয়ারহাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ড একাদশ ও হিঙ্গুলী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে। আমাদের তরুণ প্রজন্মের সামনে এখন একটি বড় সমস্যা মাদক। এ সমস্যা বিশ্বব্যাপী কম-বেশি থাকলেও আমাদের দেশে এর প্রকোপ আশঙ্কাজনক। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর, ছাগলনাইয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্যসচিব জসীম উদ্দিন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মেজবাউল হক মানিক, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, জসীম উদ্দিন ভেন্ডার ও কামরান সরোয়ার্দি, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, বিএনপি নেতা হাসানুজ্জামান সানি ও শফিকুল ইসলাম শিমুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম বাবু, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








