
শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু মাঝপথে ব্যাটিং ধসে বড় সংগ্রহের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। তবু আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রানের পুঁজি পেয়েছে টাইগাররা। এখন এই সংগ্রহকে চ্যালেঞ্জিং করে তুলতে হলে বোলারদের রাখতে হবে ভূমিকা।
শুক্রবার (৯ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। তানজিদের ৮৩ ও সাদমানের ৬৭ রানের ইনিংসে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এরপরই হঠাৎ ছন্দপতন।
মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মুমিনুল হক ৩৯, মুশফিকুর রহিম শূন্য ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯ রান করে ফেরেন। এরপর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ৬২ রানের জুটি কিছুটা স্বস্তি ফেরায়।
তবে তারাও ইনিংস বড় করতে পারেননি। মিরাজ ২৪ ও লিটন ৫৩ রান করে বিদায় নিলে আবার চাপে পড়ে দল। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে প্রথম দিন মাঠ ছেড়েছিল বাংলাদেশ।
দ্বিতীয় দিন সকালে নাঈম হাসান ও তাইজুল ইসলাম ইনিংস বড় করার চেষ্টা করেন। তাদের চেষ্টাতেই ৯২.৩ ওভারে সাড়ে তিন শ’-এর কাছাকাছি পৌঁছায় সংগ্রহ। নাঈমের ৩৫ ও তাইজুল ৯ রান করেন।
আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম নিয়েছেন ৪ উইকেট। ইয়ামিন আহমদজাই তিনটি, ইসমত আলম দুইটি এবং কাইস আহমেদ একটি উইকেট পেয়েছেন। এখন বাংলাদেশের লক্ষ্যও বল হাতে দ্রুত উইকেট তুলে নেয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








