
ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে বহিষ্কারের ৫৮ দিন পর এ সিদ্ধান্ত জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া পাঁচ ছাত্রনেতা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং আহবায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।
এর আগে চলতি বছরের ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই। এখন থেকে তারা দলীয় সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








