
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল।
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








