গ্রেফতার
আসামি জাকির হোসেন। নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে (৪০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মামলার ২৪ ঘণ্টার মধ্যে এসআরবি -৮-এর একটি দল তাকে গ্রেফতার করে। 

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮ বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা সাথী আক্তার। এর  আগে রোববার দিবাগত রাতে পাশের বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সাথী আক্তার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাকির হোসেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই কিশোরীর প্রতিবেশী। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে নির্জন স্থানে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন তিনি।

এজহারে বলা হয়, এ সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে কিশোরীর বাবা বাদি হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন।

মামলার পর আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআরবি -৮-এর সহযোগিতা চাইলে র‌্যাবের একটি দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।