
রাজধানীর সেগুনবাগিচাসংলগ্ন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারকৃত আসামির নাম আবুল হায়াত দিপু। সে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তবে আসামিকে কখন এবং কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি ডিএমপি।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িতদের গ্রেফতার পরিচালিত অভিযানে ঘটনার প্রধান আসামি আবুল হায়াত দিপুকে গ্রেফতার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








