নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর জামায়াতের শুভেচ্ছা
নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর জামায়াতের শুভেচ্ছা। নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।

Advertisement

রোববার (২৫ অক্টোবর) বিকেলে দৈনিক নয়া দিগন্তের চট্টগ্রাম ব্যুরো অফিসে ব্যুরো প্রধান নুরুল মোস্তফা কাজীর হাতে ফুল দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন নগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য আবদুল্লাহ রাসেল ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ওমর ফারুক।

নেতৃবৃন্দ দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।