ভারতে যাওয়ার চেষ্টা, দর্শনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
দর্শনায় ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম বুখারী। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার সদস্য মো: তাওহীদুল ইসলাম বুখারীকে (৩৬) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। পুলিশ জানায় গ্রেফতার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একাধিক মামলা রয়েছে। 

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাকে গ্রেফতার করা হয়। 

আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার সদর থানার আদি টাঙ্গাইল এলাকার মো: আজাদ বুখারীর ছেলে। 

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (আইসি) মোহাম্মদ তুহিন জানান, ভারতে যাওয়ার সময় তাওহীদুল ইসলাম বুখারী নামে টাঙ্গাইল জেলার এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাস দমন আইনে একাধিক মামলা রয়েছে।