
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো: মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মাসুদ ওই এলাকার মরহুম আবদুল বারেক প্রকাশ বারু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একটি সাজা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার এএসআই মো: সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তার বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের রায় রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৩ ও ২০২৬ সালে দায়ের করা মামলার তথ্য রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় ২০০৭ ও ২০১১ সালে বিশেষ ক্ষমতা আইনে আরো দুটি মামলা রয়েছে।
তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








