জাতীয় পরিচয়পত্র, এনআইডি সেবা, সিইসি নাসির উদ্দিন, নির্বাচন কমিশন, এনআইডি সংশোধন, এনআইডি নিবন্ধন, এনআইডি দুর্নীতি, এনআইডি আবেদন নিষ্পত্তি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনসংক্রান্ত সেবায় হয়রানি বন্ধে সবাইকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

Advertisement

তিনি বলেছেন, ‘এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় নির্বাচন কমিশন।’

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন সিইসি।

কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘পত্রপত্রিকায় যখন হয়রানি শব্দটা দেখি, আমি খুব অস্বস্তি করি। এটা আর কিভাবে ব্যবহার হবে না—সেই পরামর্শ দিন। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে, এটা থেকে মুক্তির জন্য পরামর্শ দেবেন। মানুষ সেবা পাবে, এটা নিশ্চিত করতে হবে।’

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে যেকোনো চিঠি পাওয়ার পরে আপনারা বলবেন, আমরা এটা বুঝে পেয়েছি, তাহলে আবেদনের একটা হদিস থাকবে। জনসাধারণের কথা চিন্তা করে আমাদের সমাধান বের করতে হবে। সঠিক আবেদন বিষয়ে জনসচেতনতা দরকার।’

সিইসি আরো বলেন, ‘আমি সমাধান চাই। মানুষ হয়রানির শিকার হোক, চাই না। এ নিয়ে জিরো টলারেন্স। এনআইডি সংক্রান্ত দুর্নীতি নির্মূল করতে চাই। এত হয়রানির আবেদন আর দেখতে চাই না।’

এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ‘নিবন্ধনের সময় ফ্যামিলি ট্রি তৈরি এবং নবায়নের সময় ফ্যামিলি ট্রি প্রস্তুত করার প্রক্রিয়া খুব শিগগিরই শুরু করা হবে।’

তিনি বলেন, ‘সংশোধন প্রক্রিয়ায় ওটিপির প্রচলনে কাজ চলছে। কী কারণে একটি তথ্য বা আবেদন বাতিল হলো, তা নাগরিককে জানানো হবে। যেন তিনি বুঝতে পারেন, কোন কারণে এটি সম্ভব হয়নি। কারণ, এই জায়গায় একটু ধোঁয়াশা আছে। আমাদের সফটওয়্যারে কিছু অ্যাডজাস্টমেন্ট আনতে হবে, আনব আমরা। নাগরিক সেবাটাকে আমাদের প্রাধান্য দিতেই হবে।’

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন, ‘শুধুমাত্র বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরের সময়ে ১৭ লক্ষাধিক আবেদন নিষ্পত্তি করা হয়েছে। যার মধ্যে ১৪ লাখ গৃহীত হয়েছে এবং আনুমানিক ৩ লাখ রিজেক্টেড হয়েছে।’