রেকর্ড, বোন, রানার-আপ, চ্যাম্পিয়ন, জাতীয় দাবা প্রতিযোগিতা, আন্তর্জাতিক মাস্টার, ওয়াদিফা আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার, ওয়ালিজা আহমেদ, জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, মুনিরা রহমান হেলেন, জোবেরা রহমান লিনু, জাতীয় চ্যাম্পিয়ন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ দাবা ফেডারেশন, নোশিন আঞ্জুম, বাংলাদেশ আনসার, নুশরাত জাহান আলো, ওয়ারসিয়া খুশবু, নীলাভা চৌধুরী
মায়ের সাথে চ্যম্পিয়ান ও রানার-আপ দুই বোন। সংগৃহীত

বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে দীর্ঘ ৫২ বছর পর অনন্য এক নজির স্থাপিত হয়েছে। একই পরিবারের দুই বোন হয়েছেন জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ। 

Advertisement

প্রতিযোগিতায় ছোট বোন আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ হয়েছেন চ্যাম্পিয়ন। বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হয়েছেন রানার-আপ।

দুই বোনের এমন কীর্তি প্রথম দেখা গিয়েছিল ১৯৭৪ সালে। দেশের প্রথম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন মুনিরা রহমান হেলেন। রানারআপ হয়েছিলেন তার ছোট বোন জোবেরা রহমান লিনু। তখন লিনুর বয়স মাত্র ৯ বছর। পরে ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান তিনি।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ১৩ খেলায় সাড়ে নয় পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। জাতীয় প্রতিযোগিতায় এটাই ওয়াদিফার প্রথম শিরোপা।

তারই বড় বোন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ রানার-আপ হবার গৌরব অর্জন করেছেন। ওয়ালিজা দ্বিতীয় হতে ষষ্ঠ স্থানের জন্য টাইব্রেকিংয়ের প্লে-অফ ম্যাচে অংশ নিয়ে ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানার-আপ হন। 

প্লে-অফ ম্যাচে ৮ খেলায় ৫ পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম তৃতীয় ও আট খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়ে বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার নুশরাত জাহান আলো চতুর্থ হন। প্লে-অফ ম্যাচে ৮ খেলায় তিন পয়েন্ট করে অর্জন করায় বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও বাংলাদেশ আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য ব্লিডজ দাবায় অংশ নেন।

ব্লিডজ দাবায় খুশবু দুটি খেলায় জয় পান এবং ২-০ গেম পয়েন্টে নীলাভাকে পরাজিত করেন। খুশবু পঞ্চম এবং নীলাভা ষষ্ঠ স্থান লাভ করেন।

সূত্র : বাসস