বাস পার্কিং, আগুন, দুর্বত্ত, হেলপার, নিহত, দোকান, পুলিশ, ফায়ার সার্ভিস, বাসস্ট্যান্ড
আগুনে ক্ষতিগ্রস্ত বাস। সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় পার্কিংয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। এ ঘটনায় বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় মো: সিয়াম নামে এক হেলপার নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানার ওসি মো: জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সিয়াম বরিশালের উজিরপুরে বাসিন্দা বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পাকিংয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা এসে আশেপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে তোলেন ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস লাশটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

অন্যদিকে রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।