
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে আটক এক মার্কিন সেনা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের সামরিক হেফাজতে নেয়া হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ এ তথ্য জানিয়েছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বুধবার (১৮ নভেম্বর) এ খবর জানায়। ৪১ বছর বয়সী ওই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে গত সপ্তাহে ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় গ্লস্টার শহরের কাছে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযান চালায় ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ।
ওই কর্মকর্তা গ্লস্টারশায়ারের ইনসওর্থে অবস্থিত ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন। ন্যাটোর মিত্রবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া কোরের সদর দপ্তর এই সামরিক স্থাপনা।
ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তির অভিযোগের তদন্তের অংশ হিসেবে পরে ওই সেনাকে যুক্তরাষ্ট্রের সামরিক হেফাজতে পাঠানো হয়েছে।
এর আগে ব্রিটিশ পুলিশ জানিয়েছিল, ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের ১ ও ৩ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ধারায় সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর এক বিবৃতিতে বলেন, ‘পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








