লোড হচ্ছে...
রাজধানীর পল্লবী, মহাখালী, বসিলা, বাড্ডা ও রামপুরা এলাকায় পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং মিছিল করেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
৯ দিন আগে

দেশের ইসলামী ব্যাংকিং খাতে আমানত ও বিনিয়োগে প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও বৈদেশিক রেমিট্যান্স আহরণ, রফতানি আয় সংগ্রহ এবং জনবল ব্যবস্থাপনায় দুর্বলতার চিত্র উঠে এসেছে বাংলাদেশ...
১০ দিন আগে

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দীর্ঘ প্রতীক্ষিত রায় আগামীকাল বৃহষ্পতিবার দেয়া হবে। বিশ্বের সর্বোচ্চ...
১০ দিন আগে

সরকারি দফতরগুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় এক লাখ অস্থায়ী পদে নিয়োগের উদ্যোগ কার্যত আটকে গেছে আউটসোর্সিং নীতিমালার পরিবর্তন এবং সরকারি ক্রয় আইনের সাথে তার অসামঞ্জস্যের কারণে। সরকারি ব্যয় কমানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং সেবাকর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার যুক্তিতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নেয়ার ব্যবস্থা পরিবর্তন করা হলেও বিকল্প নিয়োগপদ্ধতির প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাঠামো প্রস্তুত না করেই নতুন নীতি কার্যকর করা হয়। ফলে পুরনো পদ্ধতিতে নিয়োগ বন্ধ হয়েছে, অথচ নতুন পদ্ধতিতে নিয়োগ দেয়ার পথও পুরোপুরি তৈরি হয়নি। এর সরাসরি প্রভাব পড়েছে হাসপাতাল, সরকারি দফতর, গণপূর্ত, রেলপথ, কৃষি ও সমাজকল্যাণসহ বিভিন্ন খাতের জনবল ব্যবস্থাপনায়।
১০ দিন আগে

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
১০ দিন আগে

ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের প্রীতি সম্মেলনে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংগঠনিক কার্যক্রম জোরদার ও জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সরকার ও প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন।
১০ দিন আগে

নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক।
১০ দিন আগে

মুন্সীগঞ্জের শ্রীনগরে চিহ্নিত সন্ত্রাসী খালেদ হাসান ওরফে বিকাশ মোড়ল বাহিনীর প্রধান বিকাশকে (৩২) আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
১০ দিন আগে

রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: নাজিম উদ দৌলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। এ সময় জননিরাপত্তা ও সমন্বয় নিয়ে আলোচনা হয়।
১০ দিন আগে

‘আওয়ামী লীগ গত ১৫-১আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে গণতন্ত্র নেই। তাদের রাজনীতি হচ্ছে সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, জুলুম ও নির্যাতন। অতীতের এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি দেশের মানুষের কাছে রাজনৈতিক বৈধতা হারিয়েছে।৬ বছর দেশে অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা করেছে এবং গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’
১০ দিন আগে

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত অডিও ভাইরাল হওয়ার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
১০ দিন আগে

‘পল্লবীতে রাত ৮টা ৪৬ মিনিটে একটি বাসে আগুন লাগার খবর পান তারা। এরপর দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত সোয়া ৯টার দিকে আগুন নির্বাপণ করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’
১০ দিন আগে

‘সংসদ সদস্য নাজিবুর রহমান অভিযোগ করেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা সোমবার (১৬ নভেম্বর) আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা করেছেন। তাকে গাড়ি থেকে জোর করে টেনে-হিঁচড়ে বের করে একটি কক্ষে আটকে রাখা হয়। মারধরের একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।’
১০ দিন আগে

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে গ্রেফতার আসামিদেরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
১০ দিন আগে

ফেসবুক পোস্টে রবিউল ইসলাম দাবি করেন, নাশকতার পরিকল্পনাকালে মির্জা আনোয়ারকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
১০ দিন আগে

সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার বিষয়টি সরকার গুরুত্বসহকারে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিন মঙ্গলবার...
১০ দিন আগে

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায়ও আগুন দিয়েছেন।
১০ দিন আগে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনি। ২০২৭ মৌসুমের আগে নতুন দায়িত্বে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মেন্টর...
১০ দিন আগে

পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানান, গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজনকে মঙ্গলবার দিনের বেলা গ্রেফতার করে পুলিশ। তাদেরকে ছিনিয়ে নেয়ার জন্য সন্ধ্যায় থানা ঘেরাও করেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু পুলিশ আটককৃতদের ছাড়তে অস্বীকার করার একপর্যায়ে থানায় হামলা চালায় ঘেরাওকারীরা।
১০ দিন আগে

খুলনায় এসআরবির অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে। অভিযানের খবর পেয়ে, তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান (২৬) নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসী পালিয়ে যায়।
১০ দিন আগে


