লোড হচ্ছে...
পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ছবিযুক্ত করে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামে এক যুবককে গ্রেপ্তার...
২৩ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার একটি মামলাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য পোস্ট করার অভিযোগে ‘পাটোয়ারী বাবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ পোস্টটিকে আদালত অবমাননার হিসেবে গ্রহণ করে এ আদেশ দেন। একই সঙ্গে পোস্টটিতে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ এপ্রিল, ২০২৬
ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নারী রাজনৈতিক কর্মী বিবি সাওদা (৩৭)-কে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের সংবিধান, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার করা হলে তা এই মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। পাশাপাশি ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার এবং ৩২ অনুচ্ছেদে ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তার বিষয়টিও উল্লেখ করা হয়।
৭ এপ্রিল, ২০২৬
ভিডিও কনটেন্টের বৈশ্বিক বাজারে ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস ও টিকটকের আধিপত্যের মধ্যে কনটেন্ট নির্মাতাদের আবার ফেসবুকমুখী করতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে মেটা। ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামের একটি বিশেষ প্রকল্পের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে নির্মাতারা মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
২৩ মার্চ, ২০২৬
কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের নির্বাচনী এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেছেন। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, দেবীদ্বারের সব সরকারি কার্যক্রম ধাপে ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় এনে জনগণের সামনে প্রকাশ করা হবে।
১১ মার্চ, ২০২৬
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা-য় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে মো. ইদ্রিস (৪৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর নীলগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও তাঁর সহযোগীদের নির্যাতনের জেরেই চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিসের মৃত্যু হয়েছে।
৪ মার্চ, ২০২৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ কপিরাইট স্ট্রাইকে সাইবার হামলার মাধ্যমে অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সাইবার হামলার মাধ্যমে ফেসবুক পেজ অপসারণ করার বিষয়ে নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান।
২৯ জানুয়ারি, ২০২৬
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং, তার কণ্ঠের জাদুতে মজে গানের দুনিয়া। হিন্দি কিংবা বাংলা, উভয় ভাষাতে গান গেয়ে ভক্ত ও সমালোচকদের মাঝে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন। তবে সংগীত অনুরাগীদের জন্য এবার বড় এক দুঃসংবাদ দিয়েছেন তিনি।
২৮ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটে ‘হ্যা’ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগন নানা প্রতিক্রিয়া জানাচ্ছে। রবিবার ১৮ তারিখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে এমনটা দেখা যায়। বিগত সময়ের সকল তিক্ত অভিজ্ঞতা ও বাংলাদেশের ভবিষ্যতের কথা ভেবে সরকারের সংস্কার কমিশন এই গণভোটের প্রস্তাবনা দেয়।
১৮ জানুয়ারি, ২০২৬

