পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, গ্রেফতার ৩ 
সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার তিন আসামি। নয়া দিগন্ত

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশেই কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গ্রেফতার আসামিদেরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার রাতে সিরাজগঞ্জের জানপুর ও দত্তবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো: লিটন শেখ (৪৫), ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮) ও যুবলীগ কর্মী চান শেখ (৪৫)।

লিটন শেখ সিরাজগঞ্জের জানপুর এলাকার মরহুম আব্দুল আজিজ ও অলোকা বেগমের ছেলে, ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ দত্তবাড়ি এলাকার মরহুম সাইদুল ইসলামের ছেলে এবং চান শেখ সিরাজগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের চক কোবদাসপাড়া এলাকার মরহুম শওকত আলী শেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ প্রস্তুত। এসব কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

উল্লেখ্য, বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জে মহাসড়কের একটি স্থানে যুবলীগের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ সময় মিছিলটির পাশ দিয়ে পুলিশের একটি টহল গাড়ি চলে যেতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালায়ে তিনিজনকে গ্রেফতারে ।