
ঐক্যের শর্ত হিসেবে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
একইসাথে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুর জন্যও জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে সাদিক কায়েম এ দাবি জানান।
পোস্টে তিনি লেখেন, ‘ঐক্যের শর্ত গণভোটের গণরায় বাস্তবায়ন। জুলাই সনদ বাস্তবায়ন। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুর জন্য দরকার জুলাই সনদ।’

_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








