
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে কড়া মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি দুটি ভিন্ন পরিস্থিতি তুলে ধরে সমালোচকদের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলমের বক্তব্য
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া ওই পোস্টে সাবেক প্রেস সচিব শফিকুল ইসলাম লিখেছেন:
‘ধরেন একটা খুনি যে বছরের পর বছর মানুষ খুন করছে, গুম করছে, তার পাপের সহযোগীকে ক্ষুব্ধ জনতা পিটাইছে।
আরেকটা সিচুয়েশন ভাবেন- একটা খুনী হাজার হাজার খুন করার পরে পালাইছে। এবার তার সহযোগী আইসা উল্টা সংক্ষুব্ধ মানুষকে আক্রমণ করছে।
আহাম্মক আওয়ামী ইউনিভার্স (কতিপয় বাম সহ) ছাড়া এই দুইটারে এক করে দেখা আর কেমনে সম্ভব।’
সাবেক প্রেস সচিবের এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








