ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ, মেহেদী হকের কার্টুন, ফুয়াদকে নিয়ে কার্টুন, কার্টুনে বন্দুকের ছবি, কপাল বরাবর গুলির প্রশ্ন, রাজনৈতিক কার্টুন, সৃজনশীল আর্ট ও সন্ত্রাসবাদ, ফুয়াদের ফেসবুক পোস্ট
ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে আঁকা কার্টুন। সংগৃহীত
ads

ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ তাকে নিয়ে মেহেদী হক আঁকা কার্টুন নিয়ে কঠোর মন্তব্য করেছেন।

তিনি প্রশ্ন তুলেছেন, ‘মাথায় একটা বন্দুকের ছবি দিয়ে আসলে কি বলবার চেষ্টা করা হচ্ছে? কপাল বরাবর গুলী করে হত্যাযোগ‍্য করা?'

সম্প্রতি তিনি নিজের ফেসবুকে এক পোস্টে এবং পরে একটা চ্যানেলে সাক্ষাতকারে আরো কিছু প্রশ্ন তুলে ধরেছেন।

তিনি বলেছেন, ‘রাজনীতিবিদদেরকে কার্টুন করা আমি কোনো দোষ দেখি না। উনার এই অধিকার আছে, এই গণতান্ত্রিক অধিকার এবং উনি এটা চর্চা করবেন এবং আমাকে নিয়ে কার্টুন করেছেন এতে কোনো সমস্যা নাই, এটা অ্যাবসলিউটলি ফাইন। সমস্যা যেটা হচ্ছে যে আপনি এখানে বন্দুকটা কেন বসাইলেন? এবং এমন একটা সময়, যেই সময়টাতে আওয়ামী লীগের লোকজন ডিসেম্বর মাসে আপনারা জানেন শহীদ ওসমান হাদির প্রথম মৃত্যুবার্ষিকী আসতেছে। এই ডিসেম্বরে তারা কাকে খুন করবে এই তালিকা করতেছে, যে তালিকাতে আমাদের নাম আছে, আমাদেরকে হত্যা করবার আওয়ামী ফ্যাসিবাদীরা। ভারত থেকে, সারা দুনিয়া থেকে মাথার দাম কত, মানে মাথা বরাবর, কপাল বরাবর গুলি করতে পারলে কাকে কী পুরস্কার দেয়া হবে, এই ধরনের আলোচনা পর্যন্ত ওদের টেলিগ্রাম গ্রুপগুলোতে হচ্ছে। গোপালগঞ্জে ভায়োলেন্স চলতেছে, আওয়ামী ফ্যাসিবাদীরা পুরো দেশটাকে একটা অরাজক পরিবেশ তৈরি করেছে। এমন একটা সময় উনি কার্টুনটা আঁকলেন আমার কপালে একটা বন্দুকের ছবি দিয়ে। তো আমি যেটা আমাদের, আমার ফেসবুক পেজে আমি স্ট্যাটাসে বলেছি যে আসলে কি আমাকে কপাল বরাবর গুলি করে হত্যাযোগ্য করবার জন্য এই কার্টুনটা আঁকা হয়েছে কি না।’

ব্যারিস্টার ফুয়াদ তার ফেসবুক পোস্টে বলেন, ‘Mehedi Haque Cartoons কে ধন্যবাদ কার্টুনের জন্য আমাকে উপযোগী মনে করবার জন্য। তবে মাথায় একটা বন্দুকের ছবি দিয়ে আসলে কি বলবার চেষ্টা করা হচ্ছে? কপাল বরাবর গুলী করে হত্যাযোগ‍্য করা? যেটা এখন আওয়ামী লীগের লোকজন প্রতিনিয়ত হুমকি আকারে বলছে। প্রশ্ন হলো সৃজনশীল আর্টকে কি সন্ত্রাসবাদে রুপান্তর করা হচ্ছে? অতীত ইতিহাসে দেশে-বিদেশে এগুলোর খারাপ পরিণতি সম্পর্কে আমরা অবগত। আশা করছি, কার্টুনিষ্ট এটার ভয়াবহতা বিবেচনাতে নিবেন।

পরে ঢাকা ডায়েরিতে দেয়া তার বক্তব্য এখানে উপস্থাপন করা হলো :
আসলে কি আমাকে কপাল বরাবর গুলি করে হত্যাযোগ্য করবার জন্য এই কার্টুনটা আঁকা হয়েছে কি না। নিউ এজ পত্রিকার একজন কার্টুনিস্ট মেহেদী হক। উনি আমাকে নিয়ে একটা কার্টুন এঁকেছেন নিউ এজ পত্রিকা না, ওনার ব্যক্তিগত ফেসবুক পেজেতে দিয়েছেন। সেখানে কার্টুনে যেটা হয়, চেহারা তো ক্যারিকেচার করে, কিন্তু আমার কপালে একটা সেলাইয়ের দাগ আছে আপনারা হয়তো নোটিশ করেছেন। এইখানে উনি একটা বন্দুক বসিয়ে দিয়েছেন। তো এখন ওইটার আমি একটা প্রতিবাদ করেছি ফেসবুকে, উনাকে সরাসরি আমি রিচ করবারও চেষ্টা করেছিলাম। যে আপনি পলিটিক্যাল স্যাটার করেন, রাজনীতিবিদদেরকে কার্টুন করা আমি কোনো দোষ দেখি না। উনার এই অধিকার আছে, এই গণতান্ত্রিক অধিকার এবং উনি এটা চর্চা করবেন এবং আমাকে নিয়ে কার্টুন করেছেন এতে কোনো সমস্যা নাই, এটা অ্যাবসলিউটলি ফাইন। সমস্যা যেটা হচ্ছে যে আপনি এখানে বন্দুকটা কেন বসাইলেন? এবং এমন একটা সময়, যেই সময়টাতে আওয়ামী লীগের লোকজন ডিসেম্বর মাসে আপনারা জানেন শহীদ ওসমান হাদির প্রথম মৃত্যুবার্ষিকী আসতেছে। এই ডিসেম্বরে তারা কাকে খুন করবে এই তালিকা করতেছে, যে তালিকাতে আমাদের নাম আছে, আমাদেরকে হত্যা করবার আওয়ামী ফ্যাসিবাদীরা। ভারত থেকে, সারা দুনিয়া থেকে মাথার দাম কত, মানে মাথা বরাবর, কপাল বরাবর গুলি করতে পারলে কাকে কী পুরস্কার দেয়া হবে, এই ধরনের আলোচনা পর্যন্ত ওদের টেলিগ্রাম গ্রুপগুলোতে হচ্ছে। গোপালগঞ্জে ভায়োলেন্স চলতেছে, আওয়ামী ফ্যাসিবাদীরা পুরো দেশটাকে একটা অরাজক পরিবেশ তৈরি করেছে। এমন একটা সময় উনি কার্টুনটা আঁকলেন আমার কপালে একটা বন্দুকের ছবি দিয়ে। তো আমি যেটা আমাদের, আমার ফেসবুক পেজে আমি স্ট্যাটাসে বলেছি যে আসলে কি আমাকে কপাল বরাবর গুলি করে হত্যাযোগ্য করবার জন্য এই কার্টুনটা আঁকা হয়েছে কি না।