লোড হচ্ছে...
কালকিনি পৌরসভায় এক লাখ মানুষের জন্য এক হাজার ৪৭০টি সংযোগের মাধ্যমে পানি সরবরাহ শুরু করা হয়। পাম্প বিকল থাকায় পৌরসভার ১, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া, দক্ষিণ রাজদী, ঝাউতলা, উত্তর রাজদীসহ বিভিন্ন এলাকায় আড়াই শ’ পরিবার ভুগছে নিরাপদ পানির অভাবে।
২৪ মিনিট আগে

গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জহুরুল ইসলাম সবুজ (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের এনায়েতপুর গ্রামে শ্বশুর মোজাম্মেল হকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
২৩ ঘণ্টা ১১ মিনিট আগে

আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। চুক্তি নবায়ন না হলে মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চের...
১ দিন আগে

বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি ডোবার ধারে চলে যায় শিশু রাশেদ। একপর্যায়ে অসাবধানতাবশত সে ডোবার পানিতে পড়ে ডুবে যায়।
২ দিন আগে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুর্গম এলাকায় দীর্ঘদিনের পানির সঙ্কট নিরসনে পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় বার্মা ছড়ি আর্মি ক্যাম্প, সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প ও ট্যাংক স্থাপন করে।
২ দিন আগে

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সুযোগ নেয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা সরকারের নজরদারি রয়েছে।
৩ দিন আগে

লোকসানের লাগাম টানতে এবার আধুনিক পদ্ধতিতে আখ চাষ, উৎপাদন বৃদ্ধি এবং কঠোর ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গত অর্থবছরে চিনিকলটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছিল ৬০ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকা। বিপুল এই লোকসানের বোঝা মাথায় নিয়েই নতুন মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে মাঠে নেমেছেন মিল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৩ দিন আগে

দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপড়েন চুক্তি নবায়নের পথে প্রধান বাধা। বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও ভারত ইতিবাচক সাড়া দেয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন হচ্ছে না বলে স্পষ্ট হয়ে উঠেছে।
৩ দিন আগে

নদী-খাল-বিল দেশীয় ছোট মাছের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অভয়াশ্রম। এসব জলাশয়ে অবৈধ বাঁধ ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ আহরণ করা হলে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হয়। এতে দেশীয় মাছের প্রাচুর্য কমে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে মাছের সঙ্কট আরো বাড়তে পারে।
৩ দিন আগে

আমিসহ জুনায়েদ, মিতুল, রিফাত, অয়ন ও তানিম পুকুরে গোসল করার জন্য দুপুরবেলা বাড়ি থেকে বের হই। দুপুর ৩টার দিকে আমরা শিবচর উপজেলা সংলগ্ন পুকুরে গোসল করতে নামি।
৪ দিন আগে

‘ঋতু পরিবর্তনের সময় ধুলাবালি, ঠান্ডা আবহাওয়া ও ভাইরাসজনিত সংক্রমণের কারণে শ্বাসকষ্টের রোগীদের জটিলতা বাড়ে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, প্রকৃত কারণ নির্ণয় না করেই রোগীদের উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে, যা আদৌ প্রয়োজন নেই।’
৫ দিন আগে

কয়েকজন জেলে চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে বাদল ত্রিপুরাকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
৬ দিন আগে

দুবাই থেকে সকালে দেশে ফিরে বিকেলে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
৬ দিন আগে

২৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রওশন আরা ও তার পরিবারের লোকজন কিশোরী মেয়ে আফরিন আক্তারকে বাড়িতে রেখে বাইরে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে রওশন আরার ঘরে প্রবেশ করেন তার মামি সোনিয়া আক্তার। এ সময় ঘুমন্ত অবস্থায় কিশোরী আফরিন আক্তারের গায়ে গরম পানি ছুড়ে মারেন সোনিয়া আক্তার।
৭ দিন আগে

স্বাধীনতার ৫৪ বছরেও এ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকা হয়নি, সংস্কারও হয়নি। বর্তমান সরকার ইতোমধ্যে সড়কটির পাকাকরণের কাজ শুরু করেছে। পাশাপাশি সড়কটি সুন্দরদীঘি সেচমাথা পর্যন্ত সম্প্রসারণ ও বিদ্যুতায়নের পরিকল্পনা রয়েছে।
৭ দিন আগে

২০২৪ সালের আগস্ট মাসের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো বড় ধরনের দরপতনের শিকার হয়। এ সময় কোম্পানিগুলোর শেয়ারপ্রতি আয় এবং লভ্যাংশ ঘোষণাতেও নেতিবাচক অবস্থা বিরাজ করে। কিন্তু সম্প্রতি এ ধরনের কোম্পানিগুলো ফের ভালো পারফর্ম করতে শুরু করলে বেড়ে যায় লভ্যাংশ ঘোষণার হার ও শেয়ারপ্রতি আয়। ফলে আবার এসব কোম্পানির দিকেই ঝুঁকছেন বিনিয়োগকারীরা।
৯ দিন আগে

মাটির নিচে বিপুল চাপে থাকা গ্যাস জোরপূর্বক বন্ধ করলে তা অন্য কোনো দুর্বল পথ দিয়ে বেরিয়ে বড় ধরণের বিপর্যয় (ব্লো-আউট) ঘটাতে পারে। অতীতে সিলেটের হরিপুরে এমন ঘটনায় ড্রিলিং রিগ মাটির নিচে মিশে গিয়েছিল।
১০ দিন আগে

আগামী ১২ ডিসেম্বর ভারতের সাথে পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছে বিরোধী দল। একইসাথে পানি-সংক্রান্ত জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তারা।
১০ দিন আগে

সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তি খালের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে শিশুটির লাশ ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন।
১১ দিন আগে

শীতের প্রথম ঝড়েই গাজায় হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনির তাঁবু পানিতে তলিয়ে গেছে
১৩ দিন আগে


