
শিগগিরই পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সুযোগ নেয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা সরকারের নজরদারি রয়েছে।’
গঙ্গা পানি চুক্তি নবায়নের ব্যাপারে জাহেদ উর রহমান বলেন, ‘গঙ্গা পানি চুক্তির কোনো সম্ভাবনা এখনো দেখছি না। পানি চুক্তির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই।’
গোপালগঞ্জের সহিংসতা নিয়ে তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কার্যক্রম সরকার সহ্য করবে না। যারা সহিংসতায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








