
মাদারীপুরের শিবচরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মো: জোনায়েদ খালাসী (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে শিবচর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত মো: জোনায়েদ খালাসী মুন্সিগঞ্জের লৌহজং এলাকার ওবায়দুর রহমান খালাসির ছেলে। তারা পরিবারসহ শিবচর স্বাস্থ্যকলোণীর ভাড়া বাড়িতে থাকতেন।
নিহতের বন্ধু তৌফিক আলী জানায়, আমিসহ জুনায়েদ, মিতুল, রিফাত, অয়ন ও তানিম পুকুরে গোসল করার জন্য দুপুরবেলা বাড়ি থেকে বের হই। দুপুর ৩টার দিকে আমরা শিবচর উপজেলা সংলগ্ন পুকুরে গোসল করতে নামি। পুকুরের পাড় থেকে হঠাৎ পা ফসকে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে জুনায়েদ ও রিফাত।
রিফাতকে আমরা উদ্ধার করতে পারলেও জুনায়েদকে কোনোভাবেই ওপরে তুলতে পারিনি। পরে আশপাশের লোকজন পানিতে ডুব দিয়ে জুনায়েদকে খোঁজার চেষ্টা করে। তাকে না পেয়ে আমরা বাড়িতে খবর দেই। পরে বাড়ির লোকজন এসে জুনাইদকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: ইব্রাহিম হোসেন বলেন, দীর্ঘ সময় জোনায়েদ পানিতে তলিয়ে থাকার কারণে মৃত্যুবরণ করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








