লোড হচ্ছে...
প্রবিধানমালা ২০০৯ অনুযায়ী দ্রুত এডহক কমিটি গঠন করতে হবে। পুনর্গঠিত কমিটিতে সকল অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিতের পাশাপাশি স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তি (যার মধ্যে অন্তত একজন নারী) অন্তর্ভুক্ত করতে হবে।
১৫ দিন আগে

জ্ঞান ও অভিজ্ঞতার পরিধি বিস্তৃত করা, আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং নিজ নির্বাচনী এলাকা শিবগঞ্জের ব্যবসা ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা অন্বেষণের লক্ষে বর্তমানে মিশর সফর করছেন মাননীয় সংসদ সদস্য ড. মো: কেরামত আলী।
১৫ দিন আগে

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, ‘আধিপত্য বিস্তার নিয়ে শাহীন গ্রুপ ও গরু সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।’
১৫ দিন আগে

পরে পুলিশ সদর দফতরের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পরিবর্তনশীল অপরাধের ধরন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে চিরাচরিত পদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর ফোর্সে রূপান্তরের লক্ষ্যেই এই ইউনিটের সূচনা করা হয়েছে।
১৫ দিন আগে

উদ্বোধনী কর্মসূচির মাধ্যমে প্রথম ধাপে রুহিয়া উপজেলার এক হাজার ১৪৯ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা সরাসরি জমা করা হয়।
১৫ দিন আগে

এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নের সাথে সামঞ্জস্য রেখে সাইবার সুরক্ষা, ব্যবস্থাপনা, জনবল ও দক্ষতার উন্নয়ন অব্যাহত রাখতে হবে। একইসাথে বিমানবাহিনীর সব সদস্যকে সাইবার নিরাপত্তাকে কমান্ড পর্যায়ের দায়িত্ব হিসেবে গ্রহণ এবং সংশ্লিষ্ট নীতিমালা ও অনুমোদিত নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি।
১৫ দিন আগে

এ ব্যাপারে ডা: নাহিদুর রহমান বলেন, আমার মা জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সংশ্লিষ্ট। তিনি গত নির্বাচনে জামায়াতের পক্ষে জনসংযোগ করেছেন। ভেরিফিকেশন করার সময় পুলিশ আমার বাবাকে, ‘ওর মাতো জামায়াত করেন’ মন্তব্য করেন। নাহিদুর রহমান বলেন, ছাত্রলীগের নেতার নামের পর আমার মা জামায়াত করেন- এ কারণেও হয়তো আমাকে বাদ দেয়া হয়েছে।
১৫ দিন আগে

ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশকে ৯-২ গোলে হারিয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। অন্যদিকে শেষ ম্যাচের আগে চার পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে ছিল ইন্দোনেশিয়া।
১৫ দিন আগে

নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম বলেন, নিজ নিজ জেলায় প্রতিনিধিরাই নয়া দিগন্তের অভিভাবক। এই দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করে তাদের নিজ নিজ এলাকায় আরো সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
১৫ দিন আগে

১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ১৮ দিনব্যাপী এ টিকাদান কর্মসূচি চলবে। এ সময়ে কমলগঞ্জ উপজেলার তিন থেকে ১২ মাস বয়সী প্রায় ১৭ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১৫ দিন আগে

এদিকে একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
১৫ দিন আগে

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে জাবির বিজনেস স্টাডিজ অনুষদে বিশ্ববিদ্যালয়ের এ অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছাপত্র এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
১৫ দিন আগে

দ্বিপক্ষীয় বাণিজ্য বড় দাগে ভারতের অনুকূলে। হাতে গোনা কয়েকটি মাত্র পণ্য দেশটিতে রফতানি হয়। বাংলাদেশ যখন প্রিমিয়াম পণ্য নিয়ে ভারতীয় বাজারে প্রবেশ করতে চায়, তখনই একের পর এক বেআইনি শুল্ক ও কঠিন পোর্ট-বিধি চাপিয়ে পথ বন্ধ করে দেয়া হয়। শুধু কূটনৈতিক অনুরোধ বা আনুষ্ঠানিক চিঠিপত্র পাঠিয়েই এই অন্যায্য বাণিজ্য বাধা উত্তরণ সম্ভব নয়। দ্বিপক্ষীয় বৈঠকে সরকারকে দৃঢ় ও শক্ত অবস্থান নিতে হবে।
১৫ দিন আগে

জরুরি সার আমদানিতে বিসিআইসি পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন এবং প্রাক-জাহাজীকরণ পরিদর্শনের মতো কিছু কাগজে-কলমে সুরক্ষামূলক শর্ত রাখলেও সরবরাহে বিঘ্ন ঘটলে বা নিম্নমানের সার এলে শুধু শর্ত দিয়ে সঙ্কট মোকাবেলা করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে ভরা মৌসুমে মাঠে সারের ঘাটতি দেখা দিলে এর সরাসরি প্রভাব পড়বে দেশের খাদ্য উৎপাদনে। কৃষকের হাতে যথাসময়ে সার পৌঁছানো যেমন জরুরি; তেমনি রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
১৫ দিন আগে

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মোছা: গুলনাহার বেগম (৫৫) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। প্রায় ৪ দিন পার হলেও উদ্ধার পাননি তিনি। এ ঘটনায় দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম নিখোঁজ রোগীকে দ্রুত খুঁজে বর করার নির্দেশ দিয়েছেন।
১৫ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হবে সব ব্যাংকের ক্ষেত্রে একই আইনি মানদণ্ড প্রয়োগ করা। কোনো ব্যাংক পর্ষদ অনিয়মে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে; কিন্তু সেখানে আরেকটি রাজনৈতিক বা ব্যবসায়ী গোষ্ঠীকে বসানো সংস্কার নয়। ব্যাংক পুনর্গঠনের প্রতিটি পর্যায়ে আমানতকারী, শেয়ারহোল্ডার ও সাধারণ জনগণকে স্বচ্ছ তথ্য জানাতে হবে। বাংলাদেশের প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং তদন্ত। জানাতে হবে কে কিভাবে ব্যাংকের নিয়ন্ত্রণ নিলো, কারা শেয়ার কিনল, অর্থের উৎস কী ছিল, কার অনুমোদনে ঋণ দেয়া হলো, কোথায় অর্থ গেল এবং কারা সুবিধা পেল। তদন্তে ইসলামী ও প্রচলিত উভয় ধরনের ব্যাংককেই অন্তর্ভুক্ত করতে হবে। কারণ কোনো ব্যাংক রাজনৈতিক দলের সম্পদ নয়, কোনো ব্যবসায়ী গোষ্ঠীর ব্যক্তিগত ভাণ্ডারও নয়।
১৫ দিন আগে

জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের চরম পরিণতি হয়। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে হাসিনা একা ছিনিমিনি খেলেননি, ভারতও সাথী ছিল। হাসিনার বিরুদ্ধে এখন ফ্যাসিস্টের তকমা লেগেছে, তিনি এখন পলাতক, তার কোনো সম্মান-মর্যাদা অবশিষ্ট নেই। ভারতের যারা হাসিনার সহযোগী হয়ে বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, তাদেরও একটি পরিণতি অপেক্ষা করছে। পুরো ভারত এখন অগ্নিগর্ভ হয়ে আছে। সেখানে যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটতে পারে। দেশটির পাপেট নির্বাচন কমিশন ও তাদের প্রভুদের পরিণতি হাসিনা ও তার পাণ্ডা নির্বাচন কমিশনারদের মতো কিছু একটা হওয়া অসম্ভব নয়।
১৫ দিন আগে

২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ওই মন্দিরে সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইসকনপন্থীদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতনী নিহত হন।
১৫ দিন আগে

নরওয়ের বিরুদ্ধে রোনালদোকে গা গরম করিয়েও নামাননি জেসুস। তার কারণও ব্যাখ্যা করেন কোচ। তিনি বলেন, ‘আমি রোনালদোকে বলেছিলাম, ও দুটো ম্যাচে খেলবে না। কিন্তু ম্যাচের মাঝে ওকে গা গরম করতে বলি। তারপরও নামাইনি। ২০-৩০ মিনিট গা গরমের পরও খেলতে না পারলে খারাপ তো লাগবেই। রোনালদো সেটা আমাকেই বলতে পারত। কিন্তু তাতে আমার পরিকল্পনা বদলাতো না।’
১৫ দিন আগে

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিছক কোনো সামরিক দলিল নয়, এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ছাতার সম্ভাব্য এক কাঠামোগত পরিবর্তনের সূচনা, যার ঢেউ ইতোমধ্যে দক্ষিণ এশিয়ায় পৌঁছেছে। বাংলাদেশের জন্য এটি একই সাথে সুযোগ ও ঝুঁকির সমীকরণ। বাংলাদেশের জন্য সবচেয়ে বিচক্ষণ নীতি হবে এই চুক্তিকে প্রত্যাখ্যান নয়, আবার তাড়াহুড়ো করে পূর্ণ সদস্যপদও নয়; বরং ধাপে ধাপে সহযোগিতা, সতর্ক পর্যবেক্ষণ, জাতীয় স্বার্থের নিরন্তর মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত অর্থাৎ পূর্ণ সদস্য পদের সিদ্ধান্ত। ভারত, ইরান, যুক্তরাষ্ট্র বা চীন— কাউকে শত্রু না বানিয়ে, আবার কোনো একক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে, জাতীয় স্বার্থকেন্দ্রিক বহুমুখী কূটনীতি ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষাই হওয়া উচিত বাংলাদেশের পথ।
১৫ দিন আগে


