লোড হচ্ছে...
রাজধানীর পিজি হাসপাতালের ৮ম তলা থেকে নিচে পড়ে সামিয়া নুর (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
১১ দিন আগে

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৩ ও ২০২৬ সালে দায়ের করা মামলার তথ্য রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় ২০০৭ ও ২০১১ সালে বিশেষ ক্ষমতা আইনে আরো দুটি মামলা রয়েছে।
১১ দিন আগে

আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি নয়, আধিপত্যবাদের পক্ষের শক্তি উল্লেখ করে এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তি তারাই, যারা শত জুলুম-নির্যাতনের পরও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। দেশের সঙ্কটকালে জনগণকে কঠিন পরিস্থিতির মুখোমুখি রেখে একমাত্র জামায়াতে ইসলামী কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। এমনকি জামায়াতে ইসলামীর কোনো নেতা স্বেচ্ছায় নির্বাসনে লন্ডন বা দিল্লি চলে যাননি।’
১১ দিন আগে

যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল্লাহ আল আজিমের উদ্যোগে ব্রাহ্মণপাড়ায় ইস্পাহানি এন্টারপ্রাইজের ব্র্যান্ড বিবিটিএস নেটওয়ার্কের ইস্পাহানি শশীদল ইন্টারনেট বিবিটিএস কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ নভেম্বর সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
১১ দিন আগে

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মা আমেনা বেগম, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এরই মধ্যে তুলনার দাফনও সম্পন্ন হয়েছে। আমেনা বেগম জানান, শনিবার দুপুর ১২টার দিকেই তুলনাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
১২ দিন আগে

‘নতুন এই ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আরো ভালো পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। আমি আশা করি, এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
১২ দিন আগে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার (২৪ অক্টোবর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে যান।
১২ দিন আগে

আবাসিক মাদরাসাগুলোকে দেশের লাখ লাখ এতিম ও অসহায় শিক্ষার্থীর আশ্রয়স্থল এবং দীনি ইলমের দুর্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান রক্ষা করা এবং মাদরাসার প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখতে মাদরাসা শিক্ষা বোর্ডের কর্ণধার ও শীর্ষস্থানীয় আলেমদের সর্বশক্তি দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইতিহাসে এর দায় তাদেরই বহন করতে হবে।
১২ দিন আগে

বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে তাদের কিছুটা হলেও উপকার করতে পেরে আমরা আনন্দিত।
১২ দিন আগে

শনিবার (২৪ অক্টোবর) এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ অভিযুক্তকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
১২ দিন আগে

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখা এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচিত হওয়া বহুপক্ষীয় কর্মকাণ্ডে সরকারের নতুন করে সক্রিয় হওয়ার অঙ্গীকারের প্রতিফলন।
১১ দিন আগে

দেশের প্রাথমিক শিক্ষায় শিক্ষকসঙ্কটের সবচেয়ে বড় উদাহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬ হাজার ২৩৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ অর্ধেকের বেশি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নেই। পাশাপাশি সহকারী শিক্ষকেরও উল্লেখযোগ্যসংখ্যক পদ খালি রয়েছে। ফলে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক তদারকি ও শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব সামলাতে হচ্ছে সীমিত জনবলকে।
১১ দিন আগে

সংশ্লিষ্ট সূত্র বলছে, ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পার্বত্যাঞ্চলের ৪৯১ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। ওই সব জায়গা দুর্গম হওয়ায় মিয়ানমার ও ভারত থেকে ওই সব রুট দিয়ে অবাধে ঢুকছে ভারী অস্ত্র, মর্টারসেলসহ বিভিন্ন গোলাবারুদ।
১১ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ব্যাংকিং খাতে আয়ের পথে এখন প্রথম বাধা অতি উচ্চখেলাপি ঋণ। যা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। জুন শেষে ব্যাংক খাতের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। এর ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, অর্থাৎ ৩২.৭৮ শতাংশই শ্রেণিকৃত খেলাপি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই হার ৪৭.৩০ শতাংশ। এর মধ্যে জনতা ব্যাংকের অবস্থা সবচেয়ে শোচনীয়।
১১ দিন আগে

জনগণের সর্বশেষ আস্থা ও ভরসার দুটি জায়গা হচ্ছে— সুপ্রিম কোর্ট ও সশস্ত্র বাহিনী। কিন্তু বর্তমানে সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মারাত্মকহারে অপপ্রচার চালানো হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে অপপ্রচার থেকে মুক্ত রাখতে হবে। এছাড়া অপতথ্য মোকাবিলায় সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রস্তুতির তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
১২ দিন আগে

বিএসএফ সদস্যরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ সময় তারা কোনো প্রকার উস্কানি ছাড়াই জমিতে কাজ করা বাংলাদেশী কৃষকদের ওপর চড়াও হয়ে মারধরের চেষ্টা চালায়।
১২ দিন আগে

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রথমে মরহুমের ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের নেতৃত্বে পরিবারের পক্ষ থেকে এমকে আনোয়ার এবং তার স্ত্রী মাহমুদা আনোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া ও দলীয় নেতরা তাদের কবরে শ্রদ্ধা জানান।
১২ দিন আগে

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ মেহেদী হাসান কাজী (১৮) নামের এক হাজতি অসুস্থ হলে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
১২ দিন আগে

মোটরসাইকেলে দু’জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত দক্ষিণ টুটপাড়ার ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এসে ধনঞ্জয়কে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সরাসরি তার পেটে বিদ্ধ হয় এবং তিনি লুটিয়ে পড়েন।
১২ দিন আগে

সাতকানিয়া উপজেলার পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হন। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন।
১২ দিন আগে


