
রংপুরের কাউনিয়ায় দলীয় কার্যালয়ে হামলা ও আগুন দেয়ার ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন ও সদস্যসচিব আবু রেজার নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার থানা রোডের দলীয় কার্যালয় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। হামলা ও আগুন-সন্ত্রাস চালিয়ে ফাঁসি ঠেকানোর কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। একই সাথে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব দমনে বর্তমান সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন তারা।
উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর) কাউনিয়ায় উপজেলা এনসিপির কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









