সরকারিভাবে ৩৭০ কর্মী নেবে ব্রুনাই, আবেদন শুরুর তারিখ ঘোষণা
সরকারিভাবে ৩৭০ কর্মী নেবে ব্রুনাই। প্রতীকী ছবি
ads

ব্রুনাইয়ে ৩৭০ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। 

সরকারি ব্যবস্থাপনায় এই নিয়োগের জন্য আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করা যাবে ১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

রোববার (২২ নভেম্বর) বোয়েসেলের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন : গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর কৌশলকে নিখুঁত, জামায়াত আমিরের উদ্যোগেরও প্রশংসা শফিকুল আলমের

বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের ১৯টি কোম্পানিতে বিভিন্ন পদে এসব কর্মী নিয়োগ দেয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, সাধারণ শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, কাঠমিস্ত্রি, ফোরম্যান, মেশিন অপারেটর ও ড্রাইভার।

নিয়োগ বিজ্ঞপ্তিতে অধিকাংশ পদের বেতন দৈনিক ২০ ব্রুনাই ডলার উল্লেখ করা হয়েছে। তবে ড্রাইভার পদের বেতন মাসিক ৬৫০ ব্রুনাই ডলার।

পদভেদে আবেদনকারীদের বয়সসীমা ২০ থেকে ৩৫, ৪০, ৪৫ ও ৫০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতাও পদ অনুযায়ী ভিন্ন। কয়েকটি পদে প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।

আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন করতে বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদনের লিংক: ক্লিক করুন এখানে 
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে