
তুরস্কের আনতালিয়ায় দুই সপ্তাহ ধরে বসেছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু আলোচনার আসর কপ-৩১। উদ্দেশ্য ছিল, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবেলায় দেশগুলোকে নতুন করে ঐকমত্যে পৌঁছানো।
কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন ও অভিযোজনের অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধের জেরে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে সম্মেলনটি। এতে হতাশা প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
আরো পড়ুন : বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে : বিজিবি প্রধান
রোববার (২২ নভেম্বর) বিবিসি জানায়, এ ঘটনাকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে একটি বড় ধাক্কা হিসেবে বর্ণনা করেছেন তিনি।
জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, ‘কিন্তু এই ধাক্কা বাস্তবতাকে বদলায় না।’
তিনি বলেন, ‘আলোচনা কক্ষে হয়তো কোনো ঐকমত্য নেই, কিন্তু বিজ্ঞানে এ ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









