মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী
সাংবাদিকদের সাথে কথা বলছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সংগৃহীত
ads

বিতর্কিত কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আরো পড়ুন : ‘আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে’

বিজিবি প্রধান বলেন, ‘বিশেষ করে, এই ডিসেম্বর মাসে... এর মধ্যে কোনো ধরনের অবৈধ ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, বিতর্কিত কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং একইসাথে আবার এদিক থেকেও কেউ যেতে না পারে, পুশইন যেন ঠেকানো যায়, মাদক ঠেকানো যায়, কোনো অস্ত্র-বিস্ফোরক—এগুলো যেন না আসতে পারে, সেজন্য আজকের দিনে আমি ফেনী, কুমিল্লা, আখাউড়া—এই সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।