সিলেটে লিডিং ইউনিভার্সিটিতে সৈয়দ আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নয়া দিগন্ত
ads

সিলেটে লিডিং ইউনিভার্সিটির সৈয়দ আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।

রোববার (২২ নভেম্বর ) দুপুরে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ রাগীব আলী বলেন, আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা পরিবেশ গড়ে তুলতে লিডিং ইউনিভার্সিটির চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তৃতীয় ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের জন্য আরো আধুনিক শিক্ষা-সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম গতিশীল হবে। নতুন এ ভবন নির্মাণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ অর্জন এবং আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার দীর্যমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।

 ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন জানান, লিডিং ইউনিভার্সিটির একাডেমিক এবং প্রশাসনিক অবকাঠামো সম্প্রসারণে তৃতীয় ভবন নির্মাণ একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি এ ভবন নির্মাণের মাধ্যমে উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর উচ্চ শিক্ষা প্রসার, দক্ষ মানব সম্পদ তৈরি এবং দেশ ও সমাজের উন্নয়নে অংশীদারিত্বকে প্রমাণ করে।

তৃতীয় ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন।