পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, (ইনসেটে) প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও আটক দু’জন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, (ইনসেটে) প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও আটক দু’জন। নয়া দিগন্ত
ads

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দু’জনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা-পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

রোববার (২২ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো: আফজাল হোসেন বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দেয়ার ঘটনায় কেউ মামলা করেনি। কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। ঘটনার পর দু’জনকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।

আটক দু’জন হলেন— বরিশাল জেলার আগৈলঝড়া থানার কালীবাড়ি (আসকর) এলাকার মুকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১) ও সুনামগঞ্জের দিরাই থানার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে দুর্জয় সরকার (২১)। আটক দু’জনই বর্তমানে নগরীর দাড়িয়াপাড়ায় বসবাস করছেন।

পুলিশ জানায়, গত ২০ নভেম্বর দিবাগত রাত ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে দাড়িয়াপাড়ার মেঘনা-এ/২৫, অপর্ণা ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে পেট্রোল বা কেরোসিন দিয়ে আগুন দেয়া হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের সহায়তায় দু’জনকে শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।