লোড হচ্ছে...
তথ্য উপদেষ্টা বলেন, ‘পুলিশের মহা-পরিদর্শক তার আলোচিত বক্তব্যের পর তিনি এর একটি ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা যদি তিনি না দিতেন, তাহলে আজ বিষয়টি নিয়ে আলোচনা করা যেত। উনি নিজ থেকেই বুঝেছেন, এটা তার বক্তব্য মিস-কমিউনেকেশন হচ্ছে বলে, উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। তবে প্রধানমন্ত্রী দেশে নেই, দেশে এসে নিশ্চয়ই সিদ্ধান্ত নিবেন।’
১২ দিন আগে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেন, বাইরের শক্তিগুলো কেবল ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলে অবস্থান করছে এবং এতে নিরাপত্তাহীনতা আরো বাড়ছে। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর নিজস্ব উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
১৩ দিন আগে

দেশের প্রাথমিক শিক্ষায় শিক্ষকসঙ্কটের সবচেয়ে বড় উদাহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬ হাজার ২৩৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ অর্ধেকের বেশি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নেই। পাশাপাশি সহকারী শিক্ষকেরও উল্লেখযোগ্যসংখ্যক পদ খালি রয়েছে। ফলে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক তদারকি ও শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব সামলাতে হচ্ছে সীমিত জনবলকে।
১৪ দিন আগে

এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পানিসঙ্কটাপন্ন দেশগুলোর কাছে পানি শোধন ও সরবরাহের প্রযুক্তি বিক্রিতে বড় শক্তি হয়ে উঠছে চীন।
১৬ দিন আগে

ব্যাংক খাতের সঙ্কট সব প্রতিষ্ঠানে সমান নয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত জুন শেষে মাত্র ১০টি ব্যাংকের কাছে খাতের মোট খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি কেন্দ্রীভূত। এসব ব্যাংকের মধ্যে রয়েছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই ১০ প্রতিষ্ঠানের খেলাপি ঋণের সম্মিলিত পরিমাণ চার লাখ ৩৯ হাজার ৫২৭ কোটি টাকা।
১৬ দিন আগে

এই মেগা প্রকল্পের ৫% থেকে ১০% বর্তমানে মাঠপর্যায়ে বাস্তবায়নের মুখ দেখেছে। মোট ৩০টি আন্তঃনদী সংযোগ প্রকল্প (১৬টি উপদ্বীপীয় বা পেনিনসুলার এবং ১৪টি হিমালয়ভিত্তিক) চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কেন-বেতোয়া লিংক প্রজেক্ট বর্তমানে নির্মাণের পর্যায়ে রয়েছে। এর জন্য ২০২০-২১ সালের মূল্যস্তর অনুযায়ী মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৪ হাজার ৬০৫ কোটি রুপি (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৮ হাজার কোটি টাকার বেশি)।
১৬ দিন আগে

দু’জনের মিলে মাসে ৪৬ হাজার টাকা আয় করেও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মাস শেষে সঞ্চয় করার মতো কিছুই থাকে না। বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও খাবারের খরচ মেটানোর পর ছেলেদের পড়াশোনা এবং যাতায়াতের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। বাজারে প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলাতে আগের চেয়ে বেশি বেগ পেতে হচ্ছে।
১৭ দিন আগে

দেশের রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ শূন্য হয়ে পড়েছে। শীর্ষ নির্বাহী না থাকায় ব্যাংকগুলোর নীতিনির্ধারণ, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও সামগ্রিক...
১৮ দিন আগে

মিয়ানমারে অভ্যন্তরীণ সঙ্ঘাতের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মিয়ানমার নাগরিককে (এফডিএমএন) মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এক মারাত্মক সঙ্কটের মুখোমুখি রয়েছে।
২০ দিন আগে

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক নির্দেশনায় তেলেগু ও কানপুরী ভাষাভাষী ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের প্রতিটির জন্য দুই হাজার টাকা এবং তাদের স্থানীয় দু’টি মন্দিরে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।
২০ দিন আগে

তহবিল সঙ্কটে গাজায় এক-তৃতীয়াংশ খাদ্যসহায়তা কমালো জাতিসঙ্ঘ
২০ দিন আগে

‘প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশী। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’
২২ দিন আগে

নতুন ওসি পদায়নে বিলম্বের কারণ জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখেন।’
২৪ দিন আগে

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে সঙ্কটের অভাব নেই। সার ডিলার নিয়োগে চরম দলীয়করণের প্রভাব কৃষি ও নাগরিকদের ওপর পড়ছে। বিদ্যমান সরকারি নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে সার বিতরণ ও ডিলার নিয়োগে অনিয়ম ও নৈরাজ্য করা হয়েছে।
২৪ দিন আগে

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে চাহিদার তুলনায় সার বরাদ্দ কম পাওয়ায় বিক্ষোভ করেছেন কৃষকেরা। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কালিগ্রাম এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।
২৪ দিন আগে

এআই প্রযুক্তির বিস্তারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে উন্নত চিপ, সার্ভার এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জামের চাহিদা। এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি অবকাঠামো গড়ে তুলতে বিপুল বিনিয়োগ হচ্ছে। ফলে এসব পণ্য উৎপাদন ও সরবরাহের সাথে যুক্ত এশিয়ার দেশগুলোর সামনে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
২৭ দিন আগে

আইএমএফের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। তবে নতুন ঋণের পরিমাণ, শর্ত বা আলোচনার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
২৭ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ সরকার অবৈধ অভিবাসনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে মানবপাচার রোধে এবং অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষায় বাংলাদেশ ইইউর সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
২৭ দিন আগে

পর্দার আড়ালের মূল সত্যটি হলো- ঢাকার বর্তমান পানি সঙ্কট শুধু স্বল্পতার বিষয় নয়; এটি একই সাথে সুপরিকল্পিতভাবে রাজধানীতে পানির সব ক’টি প্রাকৃতিক উৎস চিরতরে নষ্ট করে ফেলার এক আত্মঘাতী বাস্তবতা।
২৯ দিন আগে

‘দেশে গ্যাস, তেল ও বিদ্যুতের সঙ্কটসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে’ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সঙ্কট তৈরি করছে বর্তমান সরকার।’
৭ অক্টোবর, ২০২৬


