লোড হচ্ছে...
রায়ের পর কুষ্টিয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে হানিফের দীর্ঘ রাজনৈতিক উত্থান, ক্ষমতার বলয় এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ। স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ ও বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবের বিপরীতে এ রায় বিচারপ্রত্যাশীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তবে শহীদ পরিবারের সদস্যদের চাওয়া, শুধু রায় ঘোষণা নয়, এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করা হোক।
১৬ দিন আগে

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
১৭ দিন আগে

টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধা জালেমন বেগম হত্যাকাণ্ডের তিন মাসের মাথায় প্রধান আসামি শাহ আলমকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিকাশ অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের সূত্র ধরে ক্লুলেস এ চুরির উদ্দেশ্যে সংঘটিত হত্যার রহস্য উন্মোচিত হয়।
১৭ দিন আগে

বিএনপি নেতা মশিয়ার রহমানকে ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারি বাড়ি থেকে ধরে নিয়ে যান তৎকালীন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন। পরে তারা গুলি করে তাকে হত্যা করেন।
১৮ দিন আগে

বাপ্পি হোসেন স্বর্ণ নিয়ে বাসে করে জয়পুরহাটে যাওয়ার পথে উথলি এলাকায় পৌঁছালে তিন থেকে চারজন ব্যক্তি পুলিশ পরিচয়ে বাসটি থামান। এরপর ওই ব্যক্তিরা বাপ্পি হোসেনকে জোর করে বাস থেকে নামিয়ে মারধর করেন।
১৮ দিন আগে

২০০৭ সালের ৭ মে রাতে শ্রীপুর থানার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের নিজ বাড়িতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান ভুক্তভোগী গৃহবধূ। এই সুযোগে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিবেশী আতিকুল ঘরের খাটের নিচে লুকিয়ে থাকেন।
১৮ দিন আগে

২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে মা আলেয়া বেগমের সাথে দোকানে বিস্কুট ও কেক কিনতে যায় শিশু তালহা। এরপর খালের পাড়ে মাছ ধরা দেখতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি।
১৮ দিন আগে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
১৮ দিন আগে

নূরুল ইসলাম বলেন, ‘পল্টনের হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের মুখোমুখি করা হয়নি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হলেও রাজনৈতিক প্রভাবে তা প্রত্যাহার করা হয়।’
১৮ দিন আগে

আলোচিত এ হত্যা মামলার দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে বিচারের জন্য মামলাটি কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে পাঠিয়েছেন।
১৮ দিন আগে

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
১৯ দিন আগে

নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আদালতে হাজির করে পুলিশ।
১৯ দিন আগে

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুর রহমান এ আদেশ দেন। বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
১৯ দিন আগে

এজাহারে বলা হয়, ২০১৭ সালে আরামিট সিমেন্টের জন্য ৩৫০ কোটি টাকার ঋণ অনুমোদনের পর বিভিন্ন সময়ে ভুয়া বাই-মুরাবাহা ডিলের মাধ্যমে ঋণের অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে ২০২০ সালের ৯ নভেম্বর পর্যন্ত ২৭টি ডিলের মাধ্যমে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
১৯ দিন আগে

অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৯ দিন আগে

আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় অনেক কথা বলে ফেলেন। তার দুই মক্কেলও আবেগের বশে এমন মন্তব্য করেছেন। তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। অনুতপ্ত হয়েছেন। এখন ক্ষমা চাইতে চান। তখন ট্রাইব্যুনাল দুই আইনজীবী কত বছর ধরে আইন পেশায় আছেন, তা জানতে চান। মুনসুরুল হক জানান, ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী ২০১৪ সাল থেকে এবং হাসানুজ্জামান তুষার ২০০৪ সাল থেকে আইন পেশায় নিয়োজিত। এরপর ট্রাইব্যুনাল জানতে চান, তারা আইন ভালো করে জানেন কিনা নাকি এমনিতেই মন্তব্য করে বসেছেন।
২০ দিন আগে

গ্রাম পুলিশ মানিক পশারীর বোনকে কবর খোঁড়ার সরঞ্জাম আনতে বলেন। এ সময় তার বোনসহ আরো দুই নারী সেখানে আসেন। পরে তিনি কবর খোঁড়ার জন্য লোক খুঁজতে গেলে ওই নারীরা মাটি সরান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি ওই সময়ের।
২০ দিন আগে

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় কাঞ্চন মোল্লাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০ দিন আগে

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক রুমাইয়া আক্তার সিফা আসামি কামরুল আশরাফ খানকে ওই মামলায় গ্রেফতারের আদেশ দেন। বাদি পক্ষের আইনজীবী ও নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কানিজ ফাতেমা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
২০ দিন আগে

আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়।
২০ দিন আগে


