নুরুল ইসলাম নাহিদ, সাবেক শিক্ষামন্ত্রী, গ্রেফতার, উত্তরা পশ্চিম থানা, জুলাই আন্দোলনের মামলা
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই বাসার সামনে অবস্থান নেন। তারাই পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের নাহিদের অবস্থানের বিষয়ে তথ্য দেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনের সময়কার মামলা রয়েছে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

উল্লেখ্য, ২৪-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির অনেক নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। সরকার পতনের পর থেকে নুরুল ইসলাম নাহিদকে প্রকাশ্যে দেখা যায়নি।