
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের পিস প্যালেসে বাংলাদেশ সময় বেলা ৩টায় রায় পড়া শুরু হবে। আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় পড়ে শোনাবেন। এ জন্য সর্বোচ্চ ৯০ মিনিট সময় লাগতে পারে। মামলাটি ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর চালানো অভিযানের সঙ্গে সম্পর্কিত।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা ওই মামলায় অভিযোগ করা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন। আজকের রায় হবে মামলার মূল বিচারিক কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত। এটি সংশ্লিষ্ট দেশগুলোর জন্য বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের নিজস্ব ক্ষমতা সীমিত।
মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের অপেক্ষা, রায়ের দিকে তাকিয়ে বাংলাদেশে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








