শ্রীনগরে অস্ত্র ও গুলিসহ ১০ মামলা আসামি বিকাশ গ্রেফতার
অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১০ মামলা আসামি বিকাশ । নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে চিহ্নিত সন্ত্রাসী খালেদ হাসান ওরফে বিকাশ মোড়ল বাহিনীর প্রধান বিকাশকে (৩২) আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। 

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মধ্য বাঘড়ার বাড়ি থেকে বিকাশকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। 

এ সময় বিকাশের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশে তৈরি এয়ারগান, একটি দেশীয় পাইপগান, চার রাউন্ড শর্টগানের কার্তুজ, স্টিলের পাইপসহ ব্যাগ উদ্ধার করা হয়। সন্ত্রাসী বিকাশ মধ্য বাঘড়ার কাশেম মোড়লের ছেলে।

জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বরেও বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ বাঘড়ার বাসুদেব মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে শ্রীনগর পুলিশ। পরে জামিনে মুক্ত হয়ে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো: বদরুদ্দোজার দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো: আনিসুর রহমানের তত্ত্বাবধানে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান ও পুলিশ পরিদর্শক মিল্টন দত্তের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর গনেশ চন্দ্র দাস সাথে ফোর্সসহ অভিযান বাঘড়ায় পরিচালনা করে একাধিক মামলার আসামি বিকাশকে দেশী-বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করেন। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান জানান, গ্রেফতার আসামি বিকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য,