লোড হচ্ছে...
দুদকের অনুসন্ধানে মনিরুলের স্ত্রীর ভাই রেজাউল আলম শাহীন ও তার স্ত্রী সানজিদা খানম টুম্পার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ মোট ৩৮ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৫৮৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।
২০ দিন আগে

মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
২০ দিন আগে

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল আলীম জানান, ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২১ দিন আগে

ধর্ষণের শিকার ওই নারী গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ঢাকার গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে উঠেন। পথে বিভিন্ন বাসস্ট্যান্ডে অন্য যাত্রীরা নেমে যান।
২১ দিন আগে

সাতকানিয়া উপজেলার পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হন। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন।
২২ দিন আগে

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে আটক করা হয়েছে।
২২ দিন আগে

আলমগীর শিকদার তাদের ভাড়া করেছিলেন। তাদের বলা হয়েছিল, যেভাবেই হোক জাহাঙ্গীরের একটি হাত কেটে ফেলতে হবে, এতে তার মৃত্যু হলেও সমস্যা নেই।
২৩ দিন আগে

মাদরাসায় বহিরাগতদের নিয়ে অনধিকার প্রবেশ, হামলা, ভাঙচুর, নারী শিক্ষকসহ অন্যদের মারধর ও নগদ ১৭ লাখ টাকা লুটের অভিযোগে পৃথক আরেকটি মামলা করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। আসামিদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
২৩ দিন আগে

মামলায় মোট সাত স্বাস্থ্যকর্মী অভিযুক্ত। তাদের মধ্যে ছয়জনের জন্য চার থেকে ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন কৌঁসুলিরা। সবচেয়ে বেশি ১২ বছরের সাজা চাওয়া হয়েছে ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের জন্য।
২৩ দিন আগে

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই রিদুয়ানুল হক। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৩ দিন আগে

অভিযান চালিয়ে ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
২৩ দিন আগে

কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।
২৩ দিন আগে

বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতরে গুলিবিদ্ধ হন শাকের।
২৪ দিন আগে

সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে তোহফাতুল জান্নাহ মহিলা মাদরাসার প্রধান শিক্ষক ও মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো: আ: বারীর (৫০) বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
২৪ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে রয়েছে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ৩০ জন, রমনা বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে দুইজন।
২৪ দিন আগে

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাতে নিহতের স্ত্রী শারমিন আক্তার মাগুরা সদর থানায় মামলা করেন।
২৪ দিন আগে

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
২৪ দিন আগে

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়। ওই মামলার প্রধান ও পলাতক আসামি ছিলেন সুষম কাওনাইন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক মামলাসহ মোট পাঁচটি পৃথক অপরাধের মামলা রয়েছে।
২৫ দিন আগে

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়। বুধবার আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
২৫ দিন আগে

দিলীপ কুমার আগরওয়ালাকে বুধবার (২১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই সুমন মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৫ দিন আগে


