
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ জন সদস্য রয়েছেন।
বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান চলাকালে ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, গানপাউডার, ইয়াবা, গাঁজা, হেরোইন, দেশী মদ, ট্রাক, মোটরসাইকেল, তামার তার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








