লোড হচ্ছে...
দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকার নির্বাচিত করেছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার দেশের গণতন্ত্র, আইনের শাসন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করছে।
১০ দিন আগে

বৈদ্যুতিক গাড়ি, ইলেকট্রনিক পণ্য, বায়ুশক্তি, মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে বিরল খনিজের ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এসব শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে রেয়ার আর্থের কৌশলগত গুরুত্ব দিন দিন বাড়ছে।
১০ দিন আগে

মাহদী আমিন বলেন, ‘বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে দেশে যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে, তার আলোকে বাংলাদেশের অর্থনীতি সামনে আরো সমৃদ্ধি ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে।’
১০ দিন আগে

গত ১০ মে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি।
১০ দিন আগে

উদ্ধারকৃত সারগুলো যাতে কোনোভাবেই নষ্ট বা ক্ষতিগ্রস্ত না হয় এবং পরবর্তীতে প্রকৃত কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে ও ন্যায্যমূল্যে বিতরণ নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এগুলো ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের জিম্মায় স্থানান্তর করা হচ্ছে।
১০ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য এ সভা অনুষ্ঠিত হবে।
১০ দিন আগে

রংপুর থেকে চালবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথে নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ডালসড়ক এলাকার আয়চান ব্রিজের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। এতে ট্রাকের হেলপার রিপন পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান।
১০ দিন আগে

আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য সকাল সাড়ে ১০টার দিকে পরীমণি আদালতে উপস্থিত হন। পরে আদালতে এসে জানতে পারি মামলাটি আইন সংশোধন হওয়ায় ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়। এরপর সিএমএম এসে পরীমণি হাজিরা দেন।
১০ দিন আগে

সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
১০ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন কোনোভাবেই বরদাশত করা হবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।
১০ দিন আগে

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো: শফিকুল ইসলাম।
১০ দিন আগে

অভিযানের শুরুতে স্থানীয় কিছু দখলদার বাধা সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে যৌথবাহিনী মোতায়েন করা হয়। পরে যৌথবাহিনীর কঠোর নিরাপত্তায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
১০ দিন আগে

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েক শ’ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে গিয়ে সড়কে ব্যারিকেড দেয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের গতিরোধ করে।
১০ দিন আগে

এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড হওয়ার আশঙ্কাই বেশি : ফরেনসিক বিশেষজ্ঞ
১০ দিন আগে

স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সপ্তাহব্যাপী ভাসানী মেলার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
১০ দিন আগে

২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমণির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালত এই মামলায় পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় আজ আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
১০ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে ২০ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।
১০ দিন আগে

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
১০ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।
১০ দিন আগে

স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি মিলিয়ে বিলভাতিয়ার ধানি জমি ও বিলের বিস্তৃতি প্রায় ছয় হাজার ৮৬ একর এবং জলাশয়ের পরিমাণ প্রায় ৩০২ একর। বিশাল এই জলাভূমিকে ঘিরে সমন্বিত উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে কৃষি, মৎস্য, বনায়ন, পর্যটন ও পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
১০ দিন আগে


