জাতীয় নাগরিক পার্টি, স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী, পৌর মেয়র প্রার্থী, দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম
স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি। সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরো ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Advertisement

মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১০ মে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি।