পোশাক শ্রমিকদের মজুরি, নিম্নতম মজুরি বোর্ড, মজুরি বোর্ডের সভা, তৃতীয় বোর্ড সভা, পোশাকশিল্পের শ্রমিক, শ্রমিকদের মজুরি নির্ধারণ, শ্রমিকপক্ষের মজুরি দাবি, মালিকপক্ষের মজুরি প্রস্তাব
পোশাক কারখানায় সেলাই মেশিনে কাজ করছেন শ্রমিকরা। সংগৃহীত

পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। এদিন বেলা সাড়ে ১১টায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisement

মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য এ সভা অনুষ্ঠিত হবে।

এর আগে, অনিবার্য কারণ দেখিয়ে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছিল। পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরির হার সুপারিশ করতে এ মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করেছিল, মালিকপক্ষ তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছিল। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। তাদের এসব প্রস্তাব বড় ধরনের আন্দোলনের সূত্রপাত ঘটায়। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন এবং আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয় মালিকপক্ষ।