লোড হচ্ছে...
সংশ্লিষ্ট সূত্র বলছে, ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পার্বত্যাঞ্চলের ৪৯১ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। ওই সব জায়গা দুর্গম হওয়ায় মিয়ানমার ও ভারত থেকে ওই সব রুট দিয়ে অবাধে ঢুকছে ভারী অস্ত্র, মর্টারসেলসহ বিভিন্ন গোলাবারুদ।
২৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ব্যাংকিং খাতে আয়ের পথে এখন প্রথম বাধা অতি উচ্চখেলাপি ঋণ। যা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। জুন শেষে ব্যাংক খাতের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। এর ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, অর্থাৎ ৩২.৭৮ শতাংশই শ্রেণিকৃত খেলাপি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই হার ৪৭.৩০ শতাংশ। এর মধ্যে জনতা ব্যাংকের অবস্থা সবচেয়ে শোচনীয়।
২৫ অক্টোবর, ২০২৬

জনগণের সর্বশেষ আস্থা ও ভরসার দুটি জায়গা হচ্ছে— সুপ্রিম কোর্ট ও সশস্ত্র বাহিনী। কিন্তু বর্তমানে সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মারাত্মকহারে অপপ্রচার চালানো হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে অপপ্রচার থেকে মুক্ত রাখতে হবে। এছাড়া অপতথ্য মোকাবিলায় সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রস্তুতির তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
২৪ অক্টোবর, ২০২৬

বিএসএফ সদস্যরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ সময় তারা কোনো প্রকার উস্কানি ছাড়াই জমিতে কাজ করা বাংলাদেশী কৃষকদের ওপর চড়াও হয়ে মারধরের চেষ্টা চালায়।
২৪ অক্টোবর, ২০২৬

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রথমে মরহুমের ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের নেতৃত্বে পরিবারের পক্ষ থেকে এমকে আনোয়ার এবং তার স্ত্রী মাহমুদা আনোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া ও দলীয় নেতরা তাদের কবরে শ্রদ্ধা জানান।
২৪ অক্টোবর, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ মেহেদী হাসান কাজী (১৮) নামের এক হাজতি অসুস্থ হলে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
২৪ অক্টোবর, ২০২৬

মোটরসাইকেলে দু’জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত দক্ষিণ টুটপাড়ার ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এসে ধনঞ্জয়কে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সরাসরি তার পেটে বিদ্ধ হয় এবং তিনি লুটিয়ে পড়েন।
২৪ অক্টোবর, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান কমাতে সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
২৪ অক্টোবর, ২০২৬

সাতকানিয়া উপজেলার পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হন। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন।
২৪ অক্টোবর, ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মো: ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
২৪ অক্টোবর, ২০২৬

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি বদরগঞ্জ স্টেশনে প্রবেশের আগেই ভাটিখানা এলাকায় আউটার সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির তিন নম্বর বগির চারটি চাকা লাইন থেকে ছিটকে পড়ে।
২৪ অক্টোবর, ২০২৬

ইসলামের আদর্শ অনুসরণ করে দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবন ও আচরণ গড়ে তুলতে হবে। নৈতিকতা, শৃঙ্খলা ও যোগ্যতার সমন্বয়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে।
২৪ অক্টোবর, ২০২৬

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে নিজের মুদিদোকান ও জমি বিক্রি করে বিদেশে পাড়ি দিয়েছিলেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মতব্বির হোসেন (৫০)। স্বপ্ন ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার। তবে লিবিয়ার গানপুদা কারাগারে আটক থাকা অবস্থায় গত ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
২৪ অক্টোবর, ২০২৬

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, ‘বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। ফাসিবাদের কবর হয়েছে বাংলার মাটিতে। বর্তমান সরকার এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। এখনই সরকারের পতনের দাবি উঠতে শুরু করেছে।’
২৪ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার রাতে সরাইল থানা ভবনে অনিয়ম-দুর্নীতি ও দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না পাওয়ার অভিযোগ নিয়ে ওসি মনজুর কাদের ভূঁইয়ার সাথে বাদানুবাদে জড়ান রুমিন ফারহানা।
২৪ অক্টোবর, ২০২৬

ফ্রান্সে বিক্ষোভ : দেশজুড়ে ১৩৫ জন গ্রেপ্তার, কঠোর নিরাপত্তা স্কুলে বরাদ্দ বাড়নোর দাবি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ, উগ্র ডানপন্থার বিরুদ্ধেও প্রতিবাদ
২৪ অক্টোবর, ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আগস্টে বাংলাদেশের ডেনিম রফতানির প্রবৃদ্ধি সামগ্রিক বাজারের প্রবৃদ্ধির চেয়ে বেশি ছিল। এ মাসে বিশ্ববাজার থেকে ইইউর ডেনিম আমদানি ১১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৪৩০ দশমিক ১৬ মিলিয়ন ইউরোতে পৌঁছায়।
২৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ আইসিসি পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই রেটিং পয়েন্ট পেয়েছে আফগানিস্তান। ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে অষ্টম থেকে সপ্তম স্থানে উঠেছে তারা। তাদের এই উন্নতিতে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড
২৪ অক্টোবর, ২০২৬

চতুর্থ দফার গণনা শেষে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চার দফায় মোট দুই কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা পাওয়া যায়। আর আজ শনিবার পাওয়া গেল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। সব মিলিয়ে পাঁচ দফায় পাওয়া গেছে তিন কোটি ১৭ লাখ টাকা।
২৪ অক্টোবর, ২০২৬

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : ইরান
২৪ অক্টোবর, ২০২৬


