দুর্বৃত্তের গুলিতে মুদি দোকানি আহত
দুর্বৃত্তের গুলিতে মুদি দোকানি আহত। এআই দিয়ে তৈরি

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ (৪৫) নামে এক মুদি দোকানি গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়ার গাছতলা মন্দিরের সামনে তাকে গুলি করা হয়।

গুলিবিদ্ধ আকাশ টুটপাড়া গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির শিবপদ কুন্ডুর ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে একটি মোটরসাইকেলে দু’জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত দক্ষিণ টুটপাড়ার ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এসে ধনঞ্জয়কে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সরাসরি তার পেটে বিদ্ধ হয় এবং তিনি লুটিয়ে পড়েন।

ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে খুলনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

ওসি আরো বলেন, কারা এবং কী কারণে এই গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।