
রংপুরের বদরগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্ত:নগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট-কাউনিয়া-রংপুরের সাথে পাবর্তীপুর হয়ে ঢাকার সব ধরনে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি বদরগঞ্জ স্টেশনে প্রবেশের আগেই ভাটিখানা এলাকায় আউটার সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির তিন নম্বর বগির চারটি চাকা লাইন থেকে ছিটকে পড়ে।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের গার্ড বজলুর রশিদ জানান, লাইনে বাঁশ থাকায় এ দুর্ঘটনা ঘটে।
বদরগঞ্জের স্টেশন মাস্টার ইমরুল কায়েস জানান, রেললাইনে বাঁশ রাখার কারণে এ দুর্ঘটনা হয়েছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








