
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি থেকে ইরানকে বেরিয়ে আসতে হবে। দেশটির ছাত্র সংবাদ সংস্থা ইসনা এ খবর জানিয়েছে।
পাকিস্তানের সবচেয়ে পুরানো ইংরেজি দৈনিক দ্য ডন শনিবার (২৪ অক্টোবর) এক অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেন, ‘কিন্তু এই কাপুরুষেরা নিয়ম ভেঙেছে। তারপরও আমি মনে করি, আমাদের অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে এবং “যুদ্ধও নয়, শান্তিও নয়”—এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’
তিনি বলেন, খনিজ সম্পদ, ভৌগোলিক অবস্থান ও মানবসম্পদের দিক থেকে ইরান ও দেশটির ভূখণ্ড অত্যন্ত সমৃদ্ধ ও ব্যতিক্রমী। এসব সম্পদের প্রতিটিই সোনার মতো মূল্যবান।
পেজেশকিয়ান আরো বলেন, নিজেদের মানসিকতায় পরিবর্তন আনা এবং সঠিক পথে ফিরে যাওয়া জরুরি।
তিনি সবাইকে ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান। পেজেশকিয়ান বলেন, ‘আসুন, এই পথে আমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করি এবং উপকারী, দক্ষ ও কার্যকর পদক্ষেপ নিই।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








