হোমনায় সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকী পালন 
বিএনপির নেতা-কর্মীরা সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নয়া দিগন্ত

কুমিল্লার হোমনায় পৌর বাসভবনে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রথমে মরহুমের ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের নেতৃত্বে পরিবারের পক্ষ থেকে এমকে আনোয়ার এবং তার স্ত্রী মাহমুদা আনোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া ও দলীয় নেতরা তাদের কবরে শ্রদ্ধা জানান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপি মরহুম এম কে আনোয়ারের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি উপস্থিত নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে মরহুম এম কে আনোয়ারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জামাল হোসেন, ওসি টমাস বড়ুয়া, পৌর বিএনপির সভাপতি মো: ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন সৈকত ভাণ্ডারীসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ আলম হিমেল এবং মোনাজাত করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম।